শনিবার, ১৩ জুন ২০২৬

শপথ নিতে সংসদ ভবনে ঢুকছেন চট্টগ্রামের আমীর খসরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯

সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে চট্টগ্রাম-১১ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে। ভোলা -১ (সদর) আসনে জয়ী সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকেও ঢুকতে দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ মঙ্গলবার সকালে। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বপালন করছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

ভিডিও