জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত এনসিপি থেকে তারা নির্বাচিত হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে ১১ দলীয় জোটভুক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ টি আসনে নির্বাচনে অংশ নিয়েছিল। জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করে।
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর আহ্বায়ক. নাহিদ ইসলাম।
রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বিজয়ী হয়েছেন।
কুমিল্লা-৪ আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-২ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
নারায়ণগঞ্জে-৪ আসনে এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রার্থী আবদুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন।