২৫
চট্টগ্রাম নগরে মো. শহিদ (৪৫) নামে এক রোহিঙ্গা যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে চকবাজার থানাধীন গণি বেকারি নির্ভানা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তিনি ওই ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে। তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, অস্ত্রসহ গ্রেফতার ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী মাঠে আছে।