বুধবার, ১৭ জুন ২০২৬

আর্জেন্টিনার জয়ে চট্টগ্রামে ভক্তদের উল্লাস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:৩৩

বিশ্বকাপ ফুটবলে আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনা দারুণ এক জয় পেয়েছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে দলটি আসরের প্রথম ম্যাচেই বাজিমাত করে দিয়েছে। এমন জয়ে আনন্দ উল্লাসে চট্টগ্রাম মাতিয়েছে আর্জেন্টিনা ফ্যানরা । পাড়া মহল্লা থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সবখানে চলছে আর্জেন্টিনা দাপুটে জয় নিয়ে আড্ডা আলাপ। ছোট বড় সকল বয়সী ফুটবল প্রেমীদেরকে গায়ে জার্সি জড়িয়ে, আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছে জয় উদযাপন করতে দেখা গেছে।

বুধবার (১৭ জুন) সকালে খেলা শেষ হওয়ার পর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দলে দলে ভক্তরা আনন্দ মিছিল করেছে। মিছিলে কারো হাতে পতাকা, কারো সাইকেলে পতাকা, কেউ আবার নানা অঙ্গভঙ্গিতে হৈহুল্লোড় করছে। কেউ আবার বন্ধুদের সঙ্গে রাস্তায় কিংবা গলিতে আর্জেন্টিনার জয় নিয়ে গল্পে মেতেছে। সবার মুখে ছিল একটাই স্লোগান“ভামোস আর্জেন্টিনা!”

নগরীর চান্দগাঁও এলাকায় সাধুরপাড়া গলির মুখে আর্জেন্টিনা ভক্তরা স্পিকারে গান বাজিয়ে তালে তালে নেচে গেয়ে আনন্দ উদযাপন করছে।

লিটন মুহুরি বলেন, প্রথম ম্যাচেই আমরা জয় পেয়েছি। মেসির ম্যাজিক শুরু হয়েছে। প্রথম হ্যাটট্রিক দিয়েই শুরু হয়েছে মেসির যাত্রা। এবারও আমরা কাপ নেব।

স্থানীয় অভিভাবক মো. আবদুল করিম বলেন, আমাদের পরিবারে সবাই আর্জেন্টিনার ফ্যান। বিশ্বকাপ এলেই শিশু-কিশোরদের মধ্যে ফুটবল নিয়ে আলাদা আবেগ তৈরি হয়। প্রিয় দলের জয় তাদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

২০২৬ বিশ্বকাপ ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের সবচেয়ে বড় বিষয় হলো, তিনটি গোলই করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
 
আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। এর মধ্য দিয়ে ব্রাজিলের রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে।

পূর্বতারা/ইউডি

ভিডিও