খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকান সংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপন চাকমা পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে করে গচ্ছাবিল এলাকার একটি গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বতারা/ইউডি/এইচ এম