চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. সফিকুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ আল আমীন। মঙ্গলবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপ-উপাচার্য হিসেবে একাডেমিক পদে নিয়েোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। প্রশাসন পদে প্রশাসন পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে রয়েছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনটিতে জানানো হয়।
