রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে কার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সারোয়াতলী গ্রামীণ ব্যাংক এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাশের দীঘি দিক থেকে আসা একটি কারের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন— সারোয়াতলী এলাকার সিরাজের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই এলাকার রওশন আহমদের ছেলে মো. ইমন (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় থাকা ইমনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিডিও