,

 

যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বাঘাইছড়িতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

বাঘাইছড়ি প্রতিনিধি

প্রকাশ : 5 December 2025, 06:27

বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাঘাইছড়িতে প্রথমবারের মতো আলোচনা সভার আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি উপজেলা টিম। শুক্রবার (৫ ডিসেম্বর ) মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে এ আয়োজন স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সোহাগ, এবং সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সেলিম উদ্দিন বাহারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়। প্রভাষক মিঠু রণজন দাশ, কাচালং সরকারি কলেজ। আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি প্রেসক্লাব। নূরউদ্দিন রাজু, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্ট
এছাড়াও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান, প্রাথমিক চিকিৎসা, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তায় যুব রেড ক্রিসেন্টের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তরুণ স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তন ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা সেরা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট, প্রশংসাপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি নতুন স্বেচ্ছাসেবীদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ভিডিও