রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়া যুবকের মৃত্যু।

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক লোহাগাড়ার যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টায় দেশটির আসির প্রদেশের আবহা শহরের মাহাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরুল আলম (৩৫)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবর পাড়ার সালে আহমদ’র পুত্র এবং তিন সন্তানের জনক।

আধুনগর ইউপি সদস্য আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নুরুল আলম ১০ বছর আগে সৌদি আরবে যান। সেখানে খেলনার ব্যবসা করতেন তিনি। মাইক্রোবাস চালিয়ে নিজেই বিভিন্ন খেলনা দোকানে দোকানে সরবরাহ করতেন। উল্লেখিত সময়ে তাঁর মাইক্রোবাসটিকে একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যিবরণ করেন তিনি।

ভিডিও