রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১

বোয়ালখালীতে হালদা ও কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হালদা ও কর্ণফুলী মোহনার অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, হালদা ও কর্ণফুলী নদীর মোহনা থেকে একটি বেহুন্দি জাল, ২টি চরঘেরা জাল ও একটি বৃহদকার বেড় জাল জব্দ করা হয়। জালসমূহের মূল্য হবে প্রায় ২ লক্ষ টাকা। জব্দকৃত জালসমূহ স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় নৌ পুলিশের টিম লিডার এস আই রমজান আলী, সোহেল রানা, আবু মোহাম্মদ নোমান, হালদা পাহাড়াদার সুমন দাস।

ভিডিও