,

 

সন্তানের আঘাতে বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 08:13

চট্টগ্রামের বাঁশখালীতে সন্তানের আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ( ১০ আগস্ট) রাতে বাঁশখালী উপজেলার কোকদণ্ডী গ্রামে মারধরের পর মো. শাহজাহান (৫০) নামে সেই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানিয়েছেন।

মাহমুদুল হাসান আরও বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শাহজাহান রাতে স্ত্রীকে মারধর করেন। এসময় তার বড় ছেলে ও মেয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করে।

তিনি বলেন, বাদানুবাদে ছেলেমেয়ে মিলে বাবাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে (মঙ্গলবার) দুপুরে তার মৃত্যু হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও