0
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন বলেন, ফি জমা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়ায় মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে তা করতে পারবেন। তবে ই-পোর্টাল ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরেই এসএমএসের মাধ্যমে তা জানানো হবে।
পূর্বতারা/ইউডি