,

 

রিয়াজুদ্দিন বাজারে র‌্যাব, কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 11:57

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও