,

 

ইঞ্জিন বিকল হয়ে ভাসছিলেন জেলেরা, উদ্ধার করেছে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 5 August 2026, 01:25

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট নিয়ে ১৮ জন জেলে মাছ আহরণ শেষে তীরে ফিরছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬ টায় তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় তারা সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে বোটের একজন জেলে মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সহায়তা চান।

খবর পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ওই এলাকায় গিয়ে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে উদ্ধার করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান এবং বোটসহ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও