,

 

বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র উন্মুক্ত থাকবে আগামীকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ : 4 August 2026, 09:16

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত ৪টি পর্যটন কেন্দ্রে আগামীকাল বুধবার একদিনের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

ভিডিও