,

 

বেড়িবাঁধ কেটে জমিতে পানি, এস্কেভেটর ও পাইপ জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 4 August 2026, 02:07

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সরকারি বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর সংবাদ পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও ১৫টি নাসি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হারুন মাতবরপাড়ার জাহাঙ্গীর আলম ও নুর মুহাম্মদ, লালমিয়াপাড়ার মনু এবং শরৎঘোনার জহিরুল ইসলামের নেতৃত্বে বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হচ্ছিল।জমিমালিকদের কাছ থেকে প্রতি লবণ মৌসুমে কানিপ্রতি লবণ মাঠ থেকে প্রায় ৩ হাজার টাকা এবং চিংড়িঘেরের প্রতি কানি জমি থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের দাবি, ওই স্থানে আগে থেকেই একটি নাসি ছিল। সেটি পুনঃস্থাপনের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নাসি স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে দাবি তাদের।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় বলেন, বর্তমানে কাজ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢাকা থেকে ফিরে এলে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি/টিএ

ভিডিও