,

 

কর্ণফুলীতে অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 17 July 2026, 07:02

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।

দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে আহত ৫ থেকে ১০ জনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, যাত্রীর জন্য অপেক্ষমাণ সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের এক স্বজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও