,

 

আনোয়ারায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশ : 1 July 2026, 06:09

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার খোর্দ গহিরা এলাকার পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন (৩৫) ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না দেখে খোঁজ করতে থাকেন। পরে পাশের একটি খালি কক্ষে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের দাবি, শাহাবুদ্দিন কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভিডিও