,

 

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৮ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 1 July 2026, 09:02

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২০), সাগর (১৯), অন্তর (২৩), সাহাব উদ্দিন (৩০), মো. রাকিব (২০), মো. রাসেল (২৭), ফয়সাল (২৬) ও ইমন (২৩)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুর বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগসাজশ করে ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই নেমে যাওয়া যাত্রী, রিয়াজউদ্দিন বাজার, ফলমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় আসা ব্যবসায়ী এবং পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও