Wednesday, 1 July 2026

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

গাছ কেটে গারদে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 1 July 2026, 05:17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডের মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টিকারী দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাছ কাটার ঘটনায় আজ বুধবার সীতাকুণ্ড থানায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তার মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে। গ্রেপ্তারদের পরিচয় পরে জানানো হবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও