Wednesday, 1 July 2026

বন্দরে ৮০ কোটির সার্ভিস ভবন, মাসে আয় ৫ কোটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 1 July 2026, 01:34

চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবনের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২ টায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান ভবনটি উদ্বোধন করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা। ২০২২ সালে ভবনের কাজ শুরু হয়। নিচতলায় রিসিপশন। প্রথম তলায থেকে ভবনে প্রবেশ ইচ্ছুকদের টোকেন সংগ্রহ করতে হবে। ভবনের সব ফ্লোরে ব্যাংকের বুথ রাখা হয়েছে। তিনটি ফ্লোরে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে। বাকি ৩টি ফ্লোর বন্দরের কাজে ব্যবহৃত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আগে বন্দরের ভেতরে ছিল। তখন প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ বন্দরের ভেতরে ঢোকা-বের হওয়ায় সমস্যা হতো। ৮০ কোটি টাকা ব্যয়ে এ ভবন তৈরি হয়েছে। ভবনের দাম এক বছরে উঠে আসবে। ভবনের নিরাপত্তার বিষয়টি আইএসপিএম কোড মেনে করা হয়েছে। এক মাসে ৫ কোটি টাকা আয় হবে। এ ভবন পোর্ট কমপ্লায়েন্সে যুগান্তকারী পদক্ষেপ। ভবনটি নির্মাণের ফলে কাজে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও