Tuesday, 30 June 2026

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 08:37

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা দুজনকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়ার হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে সদরঘাটে নোঙর করা ট্রলারটির ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিস্ফোরণে দগ্ধরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল ও শাহ আলম, উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরী রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধার করা ছয় নাবিকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভিডিও