Monday, 29 June 2026

চট্টগ্রামে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 June 2026, 07:47

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ২৬৬ জন এবং ১৫টি উপজেলায় ৫৫ জন শনাক্ত হয়েছেন।

শনাক্তকৃত রোগীর পাশাপাশি সন্দেহভাজন রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪৭ জনই মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন রোগী। এনিয়ে জেলায় মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬৭ জনে।

হাম প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

ভিডিও