Monday, 29 June 2026

লাইটারকে রিভলবার বলে বিক্রির চেষ্টা, আটক ৪

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 June 2026, 11:05

রিভলবার সদৃশ লাইটারকে আসল অস্ত্র হিসেবে বিক্রির সময় কর্ণফুলী থানার চার যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (২৮ জুন) বিকেলে থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককরা হলেন, একই থানার চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯) ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলবার পিস্তলের মতো। এটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাসের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, বস্তুটিকে আগ্নেয়াস্ত্র হিসেবে পরিচয় দিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বতারা/ইউডি  

ভিডিও