Saturday, 27 June 2026

পটিয়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত, আহত একজন চমেকে

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 27 June 2026, 06:10

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার বেগম (৫৫) এক নারী নিহত ও আরেক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে পৌরসভার বাহুলী শ্রীমাই ব্রিজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহত নারীর নাম রাশেদা বেগম। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের সমিউদ্দিনের স্ত্রী।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় রাশেদা বেগমকে হাসপাতালে আনা হয়। তার মাথার বাঁ পাশে গভীর আঘাত লাগে এবং রক্ত জমাট বাঁধে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিকুর রহমান জানান, রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভিডিও