Saturday, 27 June 2026

বিয়ে থেকে বাড়ি ফেরা হলো না রুবেলের

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 27 June 2026, 12:37

চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম আবু হেনা রুবেল (৪০)। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দুরহাট সামমহাজন বাড়ির আজিজুল হকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদুয়ায় একটি কমিউনিটি সেন্টারে রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিঁটকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ভিডিও