0
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় গ্যাস আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে দেওয়ানহাটস্থ ধনিয়ালাপাড়া লাকী ম্যানশন নামে একটি ভবনে এ ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাঁদের বাড়ি নোয়াখালী জেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, লাকী ম্যানশন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই শ্রমিক ভেতরে নামেন। এসময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দীর্ঘ সময় তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পূর্বতারা/ইউডি