Friday, 26 June 2026

কাস্টমসের অকশন শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 26 June 2026, 11:12

চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুনের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, আগুনের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে ৬ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে।

এদিকে কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসনকে আহ্বায়ক এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ, রাজস্ব কর্মকর্তা মো. তানবীন ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মনোনীত একজন প্রতিনিধি।

এর আগে, গতকাল সকাল পৌনে নয়টার দিকে বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিডিও