Friday, 26 June 2026

পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 25 June 2026, 03:21

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাস ফারুকীপাড়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার মিজানুর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর এলাকার মোহাম্মদ মাসুম (২৫), মাদারীপুরের শিবচর উপজেলার লিয়াকত আলী (৩৫), ঢাকার কেরানীগঞ্জের শিরিন আক্তার (২৭) এবং ঢাকার শ্যামলী এলাকার আখি আক্তার (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

পটিয়া হাইওয়ে পুলিশের এসআই ওয়াসিম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পূর্বতারা/ইউডি/আই এইচ এম

ভিডিও