মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:১০

লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নেট ২নং ওয়ার্ডের মাওলানা আরিফুর রহমান মেয়ে। এ ছাড়াও তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পূর্বতারা/.ইউডি

ভিডিও