শনিবার, ১৩ জুন ২০২৬

বোয়ালখালীতে সিএনজির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৭:০৫

চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধা রাবেয়া বেগমের (৬৯) মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাবেয়া বেগম উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী নুরা মাঝির বাড়ির সুলতান আহমদের স্ত্রী।

নিহতের ছেলে মো. সাইফুদ্দিন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় রাবেয়া বেগম হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিডিও