বুধবার, ১৭ জুন ২০২৬

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ১০ সিলিং ফ্যান ও লাউড স্পিকার চুরি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জুন ২০২৬, ০৬:৫১

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের একটি ভবন থেকে ১০টি সিলিং ফ্যান ও একটি লাউড স্পিকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত সোমবার (৮ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ঈদের ছুটি শেষে ৭ জুন বিদ্যালয় খোলার পর ড. ইউনূস ভবনের দ্বিতীয় তলার সপ্তম ও অষ্টম শ্রেণিকক্ষ থেকে ৮টি সিলিং ফ্যান এবং নিচতলার পঞ্চম শ্রেণিকক্ষ থেকে আরও ২টি ফ্যান নিখোঁজ পাওয়া যায়। একই সঙ্গে একটি লাউড স্পিকারও খুঁজে পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত বলেন, বিদ্যালয়টি উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষায়িত সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বিদ্যালয়ে কোনো দপ্তরী বা নৈশপ্রহরী না থাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও