বোয়ালখালী থানায় করা প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যা মামলার আসামি লিয়াকত আলীকে (৩৫) রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিয়াকত আলী দক্ষিণ রাঙ্গুনিয়া জঙ্গল সরফভাটা মাতব্বর বাড়ীর শামসুল আলমের পুত্র।
নিহত ওমর ফারুক দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের পুত্র।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান,লিয়াকত আলী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে নিহত ওমর ফারুকের পিতা মো. ওসমান বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন।
উল্লেখ্য,শনিবার (৬ জুন)সকাল ১১টার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে বোয়ারখালী থানা পুলিশ। পরে উদ্ধার হওয়া মরদেহটি ওমর ফারুকের বলে শনাক্ত করেছে পুলিশ ও নিহতের পরিবার।
পুর্বতারা/ ইউডি/ এম এম সি আর