১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে কক্সবাজার সফরে আসছেন। তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।
কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এই তথ্য জানিয়েছেন।
সাফওয়ানুল করিম বলেন, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।
কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাত যাপন করবেন।
পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পূর্বতারা/ইউডি