বুধবার, ১৭ জুন ২০২৬

বোয়ালখালীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ০৬:০৩

বোয়ালখালীতে দিনদুপুরে আবদুন নবী (৫০) নামের এক চালককে চাপাতি দিয়ে কুপিয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্ত।  

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খোকার দোকান থেকে মিলন মন্দির যাওয়ার পথে এ ছিনাইয়ের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত রিকশাচালক আবদুল নবী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সি পাড়ার নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর ছবুরের ছেলে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা বলেন, দুপুর ২টার দিকে আবদুল নবী নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বতারা/ইউডি/ এম এম সি আর

ভিডিও