বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় কার্তুজসহ গ্রেফতার ১

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ১১:৫২

সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় অভিযান চালিয়ে সাত রাউন্ড সীসা কার্তুজসহ তৌহিদুল ইসলাম রিফাত (২৩) নামক এক যুবককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

৪ জুন (বৃহস্পতিবার) ভোর রাত ৩ টা ১৫ মিনিটের সময় উপজেলার ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশিরখীল উত্তর পাড়ার কবির আহমদের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, কবির আহমদের বাড়িতে গোপন অভিযান চালিয়ে আসামি তৌহিদুল ইসলাম রিফাত (২৩) কে গ্রেফতার করা হয়।রিফাত এলাকার শামসুল ইসলাম ও পারভিন আক্তারের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসামি রিফাতের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বতারা/ইউডি/ এমডি বি

ভিডিও