বুধবার, ১৭ জুন ২০২৬

ফটিকছড়িতে পাগলা কুকুরের আতঙ্ক, হামলায় আহত ১৯ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জুন ২০২৬, ০৩:৪৬

চট্টগ্রামের ফটিকছড়িতে পাগলা কুকুরের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকায় টানা দুই দিনে পাগলা কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সন্ধ্যায় একটি পাগলা কুকুর হঠাৎ করে এলোপাতাড়ি কামড় দিয়ে কয়েকজনকে আহত করে। এরপর মঙ্গলবার (২ জুন) একই এলাকায় আরও কয়েকজন একই ধরনের হামলার শিকার হন। আহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্করাও রয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ধারাবাহিক হামলার ঘটনায় এলাকায় চরম ভীতি তৈরি হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কুকুরটিকে খুঁজতে শুরু করে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুল হাসান জানান, দুই দিনে মোট ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই দৌলতপুর এলাকার বাসিন্দা।

ভিডিও