বুধবার, ১৭ জুন ২০২৬

বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:৫২

চট্টগ্রা‌মের বাঁশখালীর প্রধান সড়‌কের মনছুরিয়া গরুর বাজার এলাকায় পিকআপ ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত বাহাদুর আলম (২৮) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা।অপরজন বড় মহেশখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এলাকার আবুল বাশারের ছেলে মোঃ আবু সরওয়ার (৩৪)।

সোমবার (১ জুন) সকাল সা‌ড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় আরও ৩ জন আহত হ‌ন।

স্থানীয় সু‌ত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ছে‌ড়ে আসা বাঁশখালী হ‌য়ে পেকুয়াগামী একটি মাছবাহী পিকআপের সা‌থে মহেশখালী থেকে বাঁশখালী হ‌য়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাহাদুর আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় আহতরা হলেন- মহেশখালী এলাকার আবুল বশরের ছেলে মো. নোমান (৩৫), মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪) এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২২)।আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আছরার উল্লাহ নুরী বলেন, আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মরদেহ থানার মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও