চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজে মারামারিতে বিদেশি ক্রু নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে ওই জাহাজ থেকে তুরাকর্ণ বুরুসিক (৩৫) নামে এক ক্রুকে গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। গ্রেফতার ক্রু থাইল্যান্ডের নাগরিক।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ওই ক্রুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ক্রু থাইল্যান্ডের নাগরিক।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা বিদেশি জাহাজের দুই জন ক্রুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে সহকর্মী ক্রুর ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামে এক ক্রু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। থাইল্যান্ডের এ নাগরিক এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের বিদেশি জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
পূর্বতারা/ইউডি/ এম এম