বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলশিক্ষার্থী পাহাড়ের প্রজেক্টে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দুপ্যা পাড়া এলাকার ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫) মো: নাসিরের ছেলে মো. মানিক ইসলাম (২০), আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮), বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার শাহ আলমের ছেলে মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই দুই স্কুলশিক্ষার্থী বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। এ সময় পাহাড়ি এলাকায় প্রজেক্ট কাজের শ্রমিকেরা তাদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ অপকর্মে প্রজেক্টের সাত শ্রমিক জড়িত ছিল। ঘটনা থানা কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই জহির অভিযান পরিচালনা করে জনকে গ্রেফতার করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

পূর্বতারা/ইউডি/ইউসুপ

ভিডিও