,

 

ফার্মাসিউটিক্যাল প্রতিনিধি গ্রেফতার, খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 11 May 2026, 04:36

ঢাকায় ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে হয়রানি ও আটক করার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) দীঘিনালা শাখা।

সোমবার (১১ মে) সকালে দীঘিনালা কলেজ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া দীঘিনালা শাখার সভাপতি তাহিরুল ইসলাম সোহাগ। তিনি বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দালাল বলে অপমান করা এবং হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের মিজানুর ইসলাম, রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন ও হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্বতারা/ইউডি/ হাসান মোর্শেদ

ভিডিও