বুধবার, ১৭ জুন ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ক্লাসিকাল সুইটসকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ০৮:৩৪

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিকাল সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সির পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ কারণে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী উপজেলা সদরের মোহাম্মদ আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও