বুধবার, ১৭ জুন ২০২৬

টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ মে ২০২৬, ০৫:৫৩

কক্সবাজারের টেকনাফে ঝড়ো হাওয়ায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) নামের এক খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ বাদশা নামের এক খামারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

খামারের পাশাপাশি তিনি হ্নীলা বাজারে ছোলা-মুড়ির দোকান করতেন তিনি।

নিহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ মামুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভাই বাদশা গরুর খামারে গিয়ে কাজ করছিলেন। এ সময় তিনি আগের রাতে ঝোড়ো হাওয়ায় ঝুলে থাকা বিদ্যুতের তার দেখতে পান। বিদ্যুৎ নেই ভেবে তিনি তারে হাত দিয়েই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ভিডিও