বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামের জলাবদ্ধতা ‘মিডিয়ার অতিরঞ্জন’ : এলজিআরডি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩

অতি বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়সহ বেশ কয়েকটি এলাকায় কোমর সমান পানির সৃষ্টি হয়েছে। এতে করে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা চরম দুর্ভোগ পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লক্ষাধিক মানুষ। তবে এই জলাবদ্ধতাতে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচার’ বলে দাবি করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিমন্ত্রী এমন দাবি করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর সাম্প্রতিক জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত প্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, ‘২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে চট্টগ্রাম নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে নগরী পানির নিচে তলিয়ে যায়নি; ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল।’

’আমি গতকাল রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। হঠাৎ ৮০ থেকে ৯০ মিলিমিটার ভারী বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই পানি সরতে কিছুটা সময় লাগে। এটিকে জলাবদ্ধতা বলা যাবে না, এটি সাময়িক জলজট। প্রকৃত জলাবদ্ধতা তখনই বলা যায়, যখন তিন-চার দিন পানি নেমে না যায়।’

তিনি আরও বলেন, “অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই। তবে বিশেষজ্ঞদের নকশা অনুযায়ী খাল, সুইসগেট ও নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। স্বাভাবিক বৃষ্টিতে জলাবদ্ধতা হবে না, যদিও অতিভারী বর্ষণে কয়েক ঘণ্টার জলজট তৈরি হতে পারে।”

পূর্বতারা/ইউডি

ভিডিও