রবিবার, ২১ জুন ২০২৬

টানা ভারী বর্ষণে চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪

দেশের আট বিভাগেই চারদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে এসব এলাকার অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধস হতে পারে।

এদিকে, আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভিডিও