বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটকরা হলো— উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, কলিম ও হারুন দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে গরু পাচারসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী রোববার সন্ধ্যায় তাদের ঘেরাও করে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকে রাখার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও