বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে এলজি-কার্তুজসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৬

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশে তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তার নাম মোহাম্মদ দৌলত (৩৩)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঘাটকূল কাশেম আলী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মঙ্গলবার ভোরে রাউজান থানার আওতাধীন ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ দৌলতকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।

পরে বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে এসব অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের সিলিংয়ের ওপর থেকে একটি ছোরা জব্দ করা হয়। এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও