সোমবার, ১৫ জুন ২০২৬

প্রবীণদের স্নান করিয়ে আশীর্বাদ নিলেন নবীনেরা

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:১০

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে প্রবীণদের স্নান ও আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবীণদের স্নান করিয়ে আশীর্বাদ নিয়েছেন নবীনেরা।

আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকার মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে সংগঠন কার্যালয়ের সামনেএই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।

মংপ্রু চৌধুরী বলেন, ‘আমরা ছোটবেলায় গ্রামে প্রবীণদের বাড়িতে বাড়িতে গিয়ে স্নান করাতাম। এখনকার বাচ্চারা সেটা জানে না। এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। ৪৫ প্রবীণকে এক জায়গায় একত্র করে স্নান করানো, কাপড়, টাকা ও মোমবাতি দান করা হয়েছে। মূলত এই আয়োজন হচ্ছে আশীর্বাদ নেওয়ার জন্য।’

পূর্বতারা/ইউডি

ভিডিও