বুধবার, ১৭ জুন ২০২৬

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬

চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলার জন্য টাকা না পেয়ে বঁটি হাতে নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জাবেদ (১৮) ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. ইয়াকুবের ছেলে। পাঁচ থেকে ছয় বছর আগে তাঁর নিরাপত্তা প্রহরী বাবা মারা যান। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি পরিবারের একমাত্র ছেলে।

রায়পুর ইউনিয়ন পরিষদের চুন্নাপাড়া ওয়ার্ডের সদস্য মো. আলমগীর বলেন, ‘পরিবারকে সহায়তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। খবর পেয়ে গতকাল রাতেই আনোয়ারা থানা-পুলিশ ভুক্তভোগীর বাড়িতে যায়। পুলিশ জানায়, অনলাইন ফ্রি ফায়ার ও পাবজির মতো গেমে আসক্তির কারণে অভিযুক্ত জাবেদ প্রায়ই পরিবারের কাছে টাকা চাইতেন। সর্বশেষ টাকা না পেয়ে তিনি মাকে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে গেমে আসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

ভিডিও