বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

জানা গেছে, ইউপিডিএফ’র (মূল সংগঠন) ১০–১৫ জনের একটি সশস্ত্র দল কুকিছড়াপাড়ায় সংগঠনের এক নেতার বাড়িতে অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান চালায়।

সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ’র পোস্ট পরিচালক তনিমং মারমার বাড়ি ঘেরাও করে। সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে সেখানে অবস্থানরত দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, পিস্তলের ৬ রাউন্ড গুলি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পূর্বতারা / ইউডি / হাসান মোর্শেদ

ভিডিও